দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালী শহরে সিমেন্টবাহী একটি টমটমের ধাক্কায় হোসনেয়ারা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে শহরের লতিফ স্কুল রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বামী মো. ফারুক শরীফ জানান, ভাড়া বাসা দেখতে ছোট মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন হোসনেয়ারা বেগম। লতিফ স্কুল রোড এলাকায় সড়কের পাশে দিয়ে হাঁটার সময় পেছন থেকে একটি সিমেন্টবাহী টমটম তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
তিনি বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা টমটমের চালককে আটক করে পুলিশে খবর দেন। পরে গুরুতর আহত অবস্থায় হোসনেয়ারা বেগমকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত হাসান বলেন, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে দুর্ঘটনাজনিত আঘাতের চিহ্ন ছিল।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার পর টমটম ও চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যে আই